Dhaka ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

হোসাইন মোহাম্মদ সবুজ,স্টাফ রিপোর্টার

ডাকাতবিরোধী অভিযান চালাতে গিয়ে এবার মামলার আসামি হয়েছেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সাত পুলিশ সদস্য। বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের বাড়িতে অভিযান চালানোর পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।২৩ নভেম্বর লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর এবং সেখান থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

তবে ভবনটির মালিকানা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। পুলিশের দাবি, ভবনটি আলোচিত ডাকাত তৌহিদের। স্থানীয় সূত্রের ভাষ্য, রিয়াদ তৌহিদের শ্যালক। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। তবে ভবনটির প্রকৃত মালিকানা নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা থাকার দাবি করেছে পুলিশের একটি সূত্র। এদিকে অভিযানের লক্ষ্যবস্তু ভবনটির মালিকানা ও পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা চলছে।চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের দাবি, ভবনটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ বাড়িটি রিয়াদের, আবার কেউ তৌহিদের বলে দাবি করছেন। প্রায় পাঁচ বছর ধরে ভবনটির নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।

 

মামলায় আসামি করা হয়েছে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, উপপরিদর্শক (এসআই) শিমুল দাশ, তামিম, আবছার, মনির ও নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে। মামলার নম্বর সিআর ৩৪২/২৬।আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের

ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

আপডেটের সময়: ০২:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হোসাইন মোহাম্মদ সবুজ,স্টাফ রিপোর্টার

ডাকাতবিরোধী অভিযান চালাতে গিয়ে এবার মামলার আসামি হয়েছেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সাত পুলিশ সদস্য। বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের বাড়িতে অভিযান চালানোর পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।২৩ নভেম্বর লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর এবং সেখান থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় ভোররাতে থানা পুলিশের অভিযান, ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রে ফ তার

 

তবে ভবনটির মালিকানা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। পুলিশের দাবি, ভবনটি আলোচিত ডাকাত তৌহিদের। স্থানীয় সূত্রের ভাষ্য, রিয়াদ তৌহিদের শ্যালক। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। তবে ভবনটির প্রকৃত মালিকানা নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা থাকার দাবি করেছে পুলিশের একটি সূত্র। এদিকে অভিযানের লক্ষ্যবস্তু ভবনটির মালিকানা ও পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা চলছে।চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের দাবি, ভবনটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ বাড়িটি রিয়াদের, আবার কেউ তৌহিদের বলে দাবি করছেন। প্রায় পাঁচ বছর ধরে ভবনটির নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বার্ন ইউনিটে নিজেরাই আগুন দিত, আবার নিজেরাই প্রতিবাদ করত: শামা ওবায়েদ

 

মামলায় আসামি করা হয়েছে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, উপপরিদর্শক (এসআই) শিমুল দাশ, তামিম, আবছার, মনির ও নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে। মামলার নম্বর সিআর ৩৪২/২৬।আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার