
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানায় ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশের সাপ্তাহিক হাজিরা প্যারেড ও বিশেষ দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসির) উপস্থিতিতে এ প্যারেড গ্রহণ করা হয়।
হাজিরা প্যারেড চলাকালে উপজেলার ১০টি ইউনিয়নের উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকতে হবে।
এলাকার যেকোনো অসামাজিক কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পেলে দ্রুত থানাকে অবহিত করতে হবে।
এ ছাড়া চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের তথ্য পাওয়ামাত্রই বিলম্ব না করে থানা পুলিশকে জানাতে এবং কোনো দুর্ঘটনার সংবাদ পেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে থানাকে অবগত করার নির্দেশ দেন তিনি।
এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















