Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

মোবারক হোসাইন, ককসবাজার জেলা: আজ ২৪ শে নভেম্বর কক্সবাজারের চকরিয়ায় মাতামহুরী বদরখালী নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে মাছের ঘের বানানোর অভিযোগ উঠেছে। গত দুই দিনে ১৫ থেকে ২০ জনের একটি দল বদরখালী ফেরিঘাট এলাকা থেকে এসব গাছ কাটে এবং বনের ভেতরে বাঁধ নির্মাণ করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকূলে ব্যাপক প্রাণহানির পর ঝড় ও জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কা সামলাতে এই প্যারাবন গড়ে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান (উবিনীগ) প্রায় দুই দশক আগে বদরখালী ফেরিঘাট থেকে দক্ষিণে অন্তত সাত কিলোমিটার জুড়ে এই বন সৃজন করে। সংস্থাটি দুই যুগের বেশি সময় ধরে কক্সবাজারে তামাক চাষ নিরুৎসাহিত করা এবং প্যারাবন রক্ষায় কাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ৫ নম্বর ব্লকের পরিচালক জাফর আহমদের নেতৃত্বে ‘লটারি ঘোনা’র একদল সদস্য গাছ কেটে বাঁধ দিচ্ছেন। তবে জাফর আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; সমিতির বরাদ্দ দেওয়া লটারি ঘোনার জমিতে উবিনীগের লাগানো গাছ প্লট পাওয়া সভ্যরা জায়গা পরিষ্কার করতে গিয়ে কিছু কেটে থাকতে পারেন।

উবিনীগের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক জয়নাল আবেদীন খান এটিকে জমির বিরোধ মানতে নারাজ। তাঁর অভিযোগ, নদী দখলকারী ও পরিবেশ ধ্বংসকারী একটি সিন্ডিকেট রাতের অন্ধকারে শত শত গাছ কেটে নিয়ে যাচ্ছে, যা উপকূলের মানুষের নিরাপত্তা বেষ্টনীকে ঝুঁকিতে ফেলছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আলো দুই দিনে অন্তত পাঁচ শতাধিক গাছ কাটার দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে গাছ কাটার প্রমাণ পাওয়ার কথা জানান। তিনি ঘটনাস্থলে থাকা বদরখালী সমিতির এক পরিচালকের বক্তব্য নেন এবং জড়িতদের শনাক্ত করে প্রশাসনকে সহযোগিতা করতে নির্দেশ দেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (মাতামুহুরীর অতিরিক্ত দায়িত্বে) শাহীন দেলোয়ার বলেন, পরিবেশকর্মীদের অভিযোগ অনুযায়ী কয়েকটি মহল গাছ কেটে ঘের তৈরির চেষ্টা করছে এবং তদন্তে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

আপডেটের সময়: ০৩:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোবারক হোসাইন, ককসবাজার জেলা: আজ ২৪ শে নভেম্বর কক্সবাজারের চকরিয়ায় মাতামহুরী বদরখালী নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে মাছের ঘের বানানোর অভিযোগ উঠেছে। গত দুই দিনে ১৫ থেকে ২০ জনের একটি দল বদরখালী ফেরিঘাট এলাকা থেকে এসব গাছ কাটে এবং বনের ভেতরে বাঁধ নির্মাণ করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকূলে ব্যাপক প্রাণহানির পর ঝড় ও জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কা সামলাতে এই প্যারাবন গড়ে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান (উবিনীগ) প্রায় দুই দশক আগে বদরখালী ফেরিঘাট থেকে দক্ষিণে অন্তত সাত কিলোমিটার জুড়ে এই বন সৃজন করে। সংস্থাটি দুই যুগের বেশি সময় ধরে কক্সবাজারে তামাক চাষ নিরুৎসাহিত করা এবং প্যারাবন রক্ষায় কাজ করছে।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা

স্থানীয়দের অভিযোগ, বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ৫ নম্বর ব্লকের পরিচালক জাফর আহমদের নেতৃত্বে ‘লটারি ঘোনা’র একদল সদস্য গাছ কেটে বাঁধ দিচ্ছেন। তবে জাফর আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; সমিতির বরাদ্দ দেওয়া লটারি ঘোনার জমিতে উবিনীগের লাগানো গাছ প্লট পাওয়া সভ্যরা জায়গা পরিষ্কার করতে গিয়ে কিছু কেটে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উবিনীগের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক জয়নাল আবেদীন খান এটিকে জমির বিরোধ মানতে নারাজ। তাঁর অভিযোগ, নদী দখলকারী ও পরিবেশ ধ্বংসকারী একটি সিন্ডিকেট রাতের অন্ধকারে শত শত গাছ কেটে নিয়ে যাচ্ছে, যা উপকূলের মানুষের নিরাপত্তা বেষ্টনীকে ঝুঁকিতে ফেলছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আলো দুই দিনে অন্তত পাঁচ শতাধিক গাছ কাটার দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

আরও পড়ুনঃ  মেলান্দহে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অতঃপর শিক্ষক গ্রেপ্তার