Dhaka ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ ইং ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা না মেলায় এবং কুয়াশার ঘনত্ব বেশি থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ কর্মজীবী মানুষ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তীব্র শীত ও যানবাহন সংকটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

অন্যদিকে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে অনেকেই সকালে কাজের সন্ধানে বের হতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একইভাবে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরেই রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট বাড়ছে, তবে আজকের কুয়াশার তীব্রতা সবচেয়ে বেশি। আবহাওয়া এমন থাকলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও কৃষি কাজে আরও বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

আপডেটের সময়: ১১:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ ইং ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা না মেলায় এবং কুয়াশার ঘনত্ব বেশি থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ কর্মজীবী মানুষ।

আরও পড়ুনঃ  বগুড়ায় অসচ্ছল শিশুদের মাঝে ৫০০ স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন। ‎ ‎সারাদেশে ৬ হাজার শিশুর মধ্যে বিতরণের লক্ষ্যমাত্রা ‎

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তীব্র শীত ও যানবাহন সংকটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে শীতার্তদের জন্য ২৬০ কম্বল দিল আশা

অন্যদিকে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে অনেকেই সকালে কাজের সন্ধানে বের হতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একইভাবে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও।

আরও পড়ুনঃ  মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ সদরের জয়