Dhaka ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা: ডিসি ফরিদা চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার অ’সময়ের টানা ৪’দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষি জমিতে ফলানো’ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃ হাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সোমবার (২৩ নভেম্বর) তিনি উলিপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাক এবং নির্মাণাধীন নতুন থানা ভবনের কাজ পরিদর্শন করেন। পাশাপাশি থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

 

পরে উলিপুর থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেন তিনি। এ সময় গ্রামপুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সন্দেহভাজন ব্যক্তি ও পলাতক আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে দ্রুত থানায় জানানোর নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামপুলিশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত তথ্যপ্রাপ্তি পুলিশের অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও কার্যকর করবে। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

আপডেটের সময়: ০৯:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃ হাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সোমবার (২৩ নভেম্বর) তিনি উলিপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাক এবং নির্মাণাধীন নতুন থানা ভবনের কাজ পরিদর্শন করেন। পাশাপাশি থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  বার্ন ইউনিটে নিজেরাই আগুন দিত, আবার নিজেরাই প্রতিবাদ করত: শামা ওবায়েদ

 

পরে উলিপুর থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেন তিনি। এ সময় গ্রামপুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সন্দেহভাজন ব্যক্তি ও পলাতক আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে দ্রুত থানায় জানানোর নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামপুলিশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত তথ্যপ্রাপ্তি পুলিশের অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও কার্যকর করবে। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাটখোলা বাজারের মানুষ