Dhaka ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি উত্তর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আকরাম হোসেন গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকার ফরিদ হোসেনের ছেলে। তিনি সাভারের আমতলা এলাকায় জহিরের বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানে আকরামের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫০ গ্রাম। তাঁর বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলাম জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার

ঢাকা জেলা ডিবি উত্তর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আকরাম হোসেন গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকার ফরিদ হোসেনের ছেলে। তিনি সাভারের আমতলা এলাকায় জহিরের বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানে আকরামের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫০ গ্রাম। তাঁর বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের ভাই পরিচয়ে চাকরি বাণিজ্য! ‘দালাল মনিরের’ বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা জেলা ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলাম জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  আজ বিশ্ব শিশু দিবস: শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের অঙ্গীকার