Dhaka ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৬১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মধ্যবর্তী সীমান্ত এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়ার মধ্যবর্তী একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি পচে-গলে যাওয়ায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ওই ব্যক্তি খাল-বিলে সাপ, ব্যাঙ কিংবা কুচে শিকার করতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে তলিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মধ্যবর্তী সীমান্ত এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রায়পুর ভূমি অফিসে নতুন সার্ভেয়ার হৃদয় চন্দ্র ঘোষের যোগদান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়ার মধ্যবর্তী একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি পচে-গলে যাওয়ায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ওই ব্যক্তি খাল-বিলে সাপ, ব্যাঙ কিংবা কুচে শিকার করতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে তলিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা