Dhaka ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা রায়পুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে: আখতার হোসেন এমপি তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: ডা. শফিকুর রহমান যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।। লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​

যথেষ্ট হয়েছে আর নয় তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬০ সময় দেখুন

লালমনিরহাট প্রতিনিধি: দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।

 

ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে। প্রধানমন্ত্রী বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে। তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদের? ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসেন যেভাবে চব্বিশের চেতনায়, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা

যথেষ্ট হয়েছে আর নয় তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি: দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের ভাই পরিচয়ে চাকরি বাণিজ্য! ‘দালাল মনিরের’ বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

 

ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে। প্রধানমন্ত্রী বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে। তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদের? ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসেন যেভাবে চব্বিশের চেতনায়, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

আরও পড়ুনঃ  মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ