Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

৭ নভেম্বর সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মোঃ ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদ, স্বৈরশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ ও বিজয়ের দিন। এদিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তাঁদের সম্মিলিত ভূমিকার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।শনিবার (৭ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লে ও ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত একটি ব্যতিক্রমী র‍্যালিতে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রাজনৈতিক অধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং রক্ষীবাহিনীর নিপীড়নে দেশ এক ভয়াবহ সংকটের মুখে পড়েছিল। পরবর্তী সময়েও জনগণ বিভিন্নভাবে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর যেমন সিপাহী-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল, তেমনি ২০২৪ সালেও তরুণ সমাজ দেশের পরিবর্তনের জন্য রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, কোনো আগ্রাসী বা আধিপত্যবাদী শক্তি যেন ভবিষ্যতে দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ৭ নভেম্বরের ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে তরুণদের আগামী দিনের সুখী, সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ সংগঠনের উসকানিতে শিল্পাঞ্চলগুলোতে আন্দোলন: এসপি শামীমা পারভীন

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও তাঁদের অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৭ নভেম্বর সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মোঃ ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদ, স্বৈরশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ ও বিজয়ের দিন। এদিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তাঁদের সম্মিলিত ভূমিকার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।শনিবার (৭ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লে ও ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত একটি ব্যতিক্রমী র‍্যালিতে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ সংগঠনের উসকানিতে শিল্পাঞ্চলগুলোতে আন্দোলন: এসপি শামীমা পারভীন

তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রাজনৈতিক অধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং রক্ষীবাহিনীর নিপীড়নে দেশ এক ভয়াবহ সংকটের মুখে পড়েছিল। পরবর্তী সময়েও জনগণ বিভিন্নভাবে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর যেমন সিপাহী-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল, তেমনি ২০২৪ সালেও তরুণ সমাজ দেশের পরিবর্তনের জন্য রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, কোনো আগ্রাসী বা আধিপত্যবাদী শক্তি যেন ভবিষ্যতে দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ৭ নভেম্বরের ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে তরুণদের আগামী দিনের সুখী, সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও তাঁদের অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ২৪৭ শিক্ষার্থী