
এহসানুল আসিফ মাসুম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল গিয়াস উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো.আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা, কল্যাণমূলক কার্যক্রম এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদান, উল্লেখযোগ্য কাজ এবং ওয়ারেন্ট তামিলে সফলতার জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলাজনিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা,সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরা, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন)।
এ ছাড়া জেলার বিভিন্ন থানার, পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন
প্রতিবেদকের নাম 



















