Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে ধুনটে বৃক্ষরোপণ উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের বিনিয়োগ চান স্পিকার পত্নীতলায় ওয়ারী গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু দেশের জন্যও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: এমপি এমরান চৌধুরী শ্রীপুরে সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: র রিজভী মান্দায় ভারশোঁ ভূমিহীন সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক রাউন্ড টেবিল সংলাপ অনুষ্ঠিত

বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
জানা যায়, হাজিপুর গ্রামের ধান, পাট ও চাল ব্যবসায়ী মো. বেলাল হোসেনের (অটো) বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চালের মধ্যে ৫০ কেজি ওজনের ১৫২টি প্লাস্টিকের বস্তায় ৭ হাজার ৬০০ কেজি এবং ৪০ কেজি ওজনের ১০টি বস্তায় ৪০০ কেজি চাল রয়েছে। সব মিলিয়ে চালের পরিমাণ ৮ হাজার কেজি। জব্দের পর চালগুলো ৪ নম্বর মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর পরিচ্ছন্ন ও সবুজ নগরীর প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র

 

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, মোট ৮ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ভিজিডি (VWB) কর্মসূচির চালের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির চালও রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মহিলা বিষয়ক কর্মকর্তার জব্দ করা চালগুলো পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৩৫ জন উপকারভোগী চাল পেয়ে থাকেন। প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হলে মোট চালের পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৫০ কেজি।

আরও পড়ুনঃ  সাভারের শ্রমিক-পুলিশ সং*ঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন

অন্যদিকে, চাল ব্যবসায়ী বেলাল হোসেন দাবি করেন, তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনেছেন। তবে তার কাছে ভিজিডি কর্মসূচির কোনো চাল নেই। এদিকে, চাল জব্দের ঘটনার খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ

বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ

আপডেটের সময়: ১২:২৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
জানা যায়, হাজিপুর গ্রামের ধান, পাট ও চাল ব্যবসায়ী মো. বেলাল হোসেনের (অটো) বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চালের মধ্যে ৫০ কেজি ওজনের ১৫২টি প্লাস্টিকের বস্তায় ৭ হাজার ৬০০ কেজি এবং ৪০ কেজি ওজনের ১০টি বস্তায় ৪০০ কেজি চাল রয়েছে। সব মিলিয়ে চালের পরিমাণ ৮ হাজার কেজি। জব্দের পর চালগুলো ৪ নম্বর মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫

 

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, মোট ৮ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ভিজিডি (VWB) কর্মসূচির চালের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির চালও রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মহিলা বিষয়ক কর্মকর্তার জব্দ করা চালগুলো পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৩৫ জন উপকারভোগী চাল পেয়ে থাকেন। প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হলে মোট চালের পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৫০ কেজি।

আরও পড়ুনঃ  মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

অন্যদিকে, চাল ব্যবসায়ী বেলাল হোসেন দাবি করেন, তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনেছেন। তবে তার কাছে ভিজিডি কর্মসূচির কোনো চাল নেই। এদিকে, চাল জব্দের ঘটনার খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদের শুভ উদ্বোধন, একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯০০ মুসল্লি