Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু ধুনটে ব্রাদার উইলিয়ামের ১ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত শার্শায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভৈরবে আকবরনগর-মিরারচর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্ত পিবিআই’র হাতে ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২ ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

সামায়ুন আহমদ,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে উপজেলা কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা।

আরও পড়ুনঃ  প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু

জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাঁরা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আলম সাব্বির, সমাজসেবক আবুল হুসেন, বাদাঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সারোয়ার হুসেন, দৈনিক কালেরকণ্ঠ তাহিরপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি আবির হাসান মানিক, উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি, এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক এদিন প্রতিনিধি সামায়ুন আহমদ, দৈনিক বাংলার প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক হাওর বাংলার প্রতিনিধি আজহারুল ইসলাম সুহাগ, দৈনিক নিউজ বাংলার প্রতিনিধি বাবুল মিয়া এবং দৈনিক আলোর সকাল আব্দুল মান্নান প্রমুখ ।

আরও পড়ুনঃ  লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

আপডেটের সময়: ০৪:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সামায়ুন আহমদ,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে উপজেলা কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা।

আরও পড়ুনঃ  ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাঁরা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  নগরকান্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজা মণ্ডপ পরিদর্শন