Dhaka ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া। বান্দরবানে দরিদ্র পরিবার, রোগী ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ ৮ হাজার পান গাছ কর্তনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে অনিয়মের প্রতিবাদ করায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ‎ ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

ধুনটে নানা আয়োজনে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত

​মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া) প্রতিনিধিঃ

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, চারা গাছ বিতরণ ও পুরস্কার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত হয়েছে।
​আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ‘ইছামতী’ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
​আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের পাশাপাশি সবুজ প্রকৃতি ও নির্মল বাতাসের গুরুত্ব তুলে ধরে গাছের চারা তুলে দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীসহ অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি হাসান মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, সাংবাদিক রফিকুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা। এছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে উম্মে হাবিবা, জানাতুল মাওয়া আবিদা ও জাইম তাসনিম।
​বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার বিকল্প নেই—বলেছেন বক্তারা
​আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা ও মেধার বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার বিকল্প নেই।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া।

ধুনটে নানা আয়োজনে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত

আপডেটের সময়: ১২:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া) প্রতিনিধিঃ

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, চারা গাছ বিতরণ ও পুরস্কার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত হয়েছে।
​আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ‘ইছামতী’ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
​আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের পাশাপাশি সবুজ প্রকৃতি ও নির্মল বাতাসের গুরুত্ব তুলে ধরে গাছের চারা তুলে দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীসহ অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি হাসান মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, সাংবাদিক রফিকুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা। এছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে উম্মে হাবিবা, জানাতুল মাওয়া আবিদা ও জাইম তাসনিম।
​বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার বিকল্প নেই—বলেছেন বক্তারা
​আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা ও মেধার বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার বিকল্প নেই।

আরও পড়ুনঃ  ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু