Dhaka ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি গঠন: সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক মোস্তাফিজুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৭ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
​বগুড়ার ধুনট পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আবু সুফিয়ান সরকারকে সভাপতি এবং হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ধুনট মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​ধুনট পৌর ওলামা দলের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক টিম প্রধান মাওলানা তাজউদ্দিন খান। সভাপতিত্ব করেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ মাহবুবুর রহমান।
​এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আসিফ সিরাজ রব্বানী (সানভি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব মুফতি মাওলানা মোঃ একরামুল হক এবং জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান আল জাহিদ।
​অনুষ্ঠানে নেতৃবৃন্দ ধুনট পৌর ওলামা দলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে পৌর এলাকায় ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত, সুসংগঠিত ও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  নজিপুর মদিনা চক্ষু হাসপাতালের উদ্যোগে শাফি-শেফা চিকিৎসালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প
Tag :
জনপ্রিয় পোস্ট

​ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি গঠন: সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক মোস্তাফিজুর রহমান

আপডেটের সময়: ০৫:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
​বগুড়ার ধুনট পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আবু সুফিয়ান সরকারকে সভাপতি এবং হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ধুনট মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​ধুনট পৌর ওলামা দলের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক টিম প্রধান মাওলানা তাজউদ্দিন খান। সভাপতিত্ব করেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ মাহবুবুর রহমান।
​এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আসিফ সিরাজ রব্বানী (সানভি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব মুফতি মাওলানা মোঃ একরামুল হক এবং জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান আল জাহিদ।
​অনুষ্ঠানে নেতৃবৃন্দ ধুনট পৌর ওলামা দলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে পৌর এলাকায় ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত, সুসংগঠিত ও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  দৈনিক জনতা শিগগিরই গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হবে: ওবায়দুর রহমান শাহীন