Dhaka ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ​ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি গঠন: সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক মোস্তাফিজুর রহমান

​কুমিল্লার লালমাইয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যা, আটক ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লালমাইয়ে বদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ।​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।​লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ​নিহত আবদুর রশিদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে।​আটকরা হলেন—লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)।​ ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

​কুমিল্লার লালমাইয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যা, আটক ৩

আপডেটের সময়: ০৬:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লালমাইয়ে বদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ।​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।​লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ​নিহত আবদুর রশিদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে।​আটকরা হলেন—লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)।​ ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মানাস মিডিয়া’র ১ম বর্ষপূর্তি পালিত