Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

পানছড়িতে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রশিক্ষণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩০ সময় দেখুন

মোঃ আল আমিন, পানছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি

পানছড়ি সাবজোনের উদ্যোগে নিরাপদ অগ্নি নির্বাপণ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ফায়ার সার্ভিস, বাজার উন্নয়ন কমিটি এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

সোমবার (৩১ আগস্ট) সকালে পানছড়ি বাজারে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রমে পানছড়ি সাব জোনের ক্যাপ্টেন তায়েইব বিন মসলেম উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিটন বৈঞ্চব, বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল এবং যুগ্ম সম্পাদক আল আমিন।

আরও পড়ুনঃ  হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা

এ সময় বক্তারা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন

কার্যক্রমে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন। স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পানছড়িতে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রশিক্ষণ

আপডেটের সময়: ১১:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মোঃ আল আমিন, পানছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি

পানছড়ি সাবজোনের উদ্যোগে নিরাপদ অগ্নি নির্বাপণ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ফায়ার সার্ভিস, বাজার উন্নয়ন কমিটি এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

সোমবার (৩১ আগস্ট) সকালে পানছড়ি বাজারে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রমে পানছড়ি সাব জোনের ক্যাপ্টেন তায়েইব বিন মসলেম উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিটন বৈঞ্চব, বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল এবং যুগ্ম সম্পাদক আল আমিন।

আরও পড়ুনঃ  হোসেনপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত।