Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ধুনটে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা: করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে পলাশবাড়ী মহিলা কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভা শেষে বিএনপির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানে পলাশবাড়ীর রাজপথ মুখরিত করে তোলে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর দীর্ঘ পথপরিক্রমায় দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুনঃ  ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন
Tag :
জনপ্রিয় পোস্ট

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময়: ০৮:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা: করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে পলাশবাড়ী মহিলা কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভা শেষে বিএনপির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানে পলাশবাড়ীর রাজপথ মুখরিত করে তোলে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর দীর্ঘ পথপরিক্রমায় দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুনঃ  কাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত