
শফিকুল গফরগাঁও প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আজ (১ সেপ্টেম্বর) সকালে গফরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিস্থলে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দলের গৌরবময় প্রতিষ্ঠার ইতিহাস, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং দেশের সার্বিক উন্নয়নে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















