Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব প্রতিটি জেলা পরিষদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত হবে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি। লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ

চুয়েটে গো কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প গো কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।

২২ আগষ্ট শনিবার, প্রদর্শনী উপলক্ষে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু। এ সময় চুয়েটের উপাচার্য ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, টিম ব্লিটজারের উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান, মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল রিফাত, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. মুহাম্মদ তাশদীদ নূর, টিম ব্লিটজারের লিডারসহ দলের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি।

আরও পড়ুনঃ  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের প্রকাশ্যে চাঁদাবাজি ও ডাকাতি

এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট প্রশাসনের সঙ্গে ইসরাফিল খসরুর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ এবং গবেষণামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ফর্মুলা স্টুডেন্ট চায়না (FSAE China) ২০২৭ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের ফর্মুলা কার প্রজেক্টের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা অতিথিদের সামনে তুলে ধরা হয়। প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয়ে অতিথিরা শিক্ষার্থীদের উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মতবিনিময় ও প্রদর্শনীতে বক্তারা বলেন, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।

ইসরাফিল খসরু চুয়েটের শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

চুয়েটে গো কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু

আপডেটের সময়: ০১:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প গো কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।

২২ আগষ্ট শনিবার, প্রদর্শনী উপলক্ষে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু। এ সময় চুয়েটের উপাচার্য ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মনপুরায় রাস্তা নির্মাণসহ দৃশ্যমান উন্নয়ন প্রশংসায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য নয়ন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, টিম ব্লিটজারের উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান, মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল রিফাত, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. মুহাম্মদ তাশদীদ নূর, টিম ব্লিটজারের লিডারসহ দলের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি।

আরও পড়ুনঃ  বনপাড়া বাইপাসের পরিবহন বিরোধের শান্তিপূর্ণ সমাধান