Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু বাংলাদেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান হাল ধরেছেন: মঈন খান মানিকগঞ্জে আখের ঐতিহ্য সংকটে সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন: মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গভবনে যাওয়ার আগেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জুম্মার নামাজ পড়েন বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। সেখান থেকে ১টা ৪৬ মিনিটে সরাসরি যান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে। সেখানে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। রাজনীতির দীর্ঘ পথ চলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কবরে বহুবার দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে পুস্পমাল্য অর্পণ করেছেন।ডানপন্থী রাজনৈতিক মতামত বিশ্লেষণ পড়া

আরও পড়ুনঃ  জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক

আজ শুক্রবার কবর জিয়ারতের সময় বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারি একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এসময় কবর প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তা বেষ্টনির বাইরে দলের নেতা-কর্মী-সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  মুচলেকায় ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী
Tag :
জনপ্রিয় পোস্ট

স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন: মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গভবনে যাওয়ার আগেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জুম্মার নামাজ পড়েন বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। সেখান থেকে ১টা ৪৬ মিনিটে সরাসরি যান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে। সেখানে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। রাজনীতির দীর্ঘ পথ চলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কবরে বহুবার দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে পুস্পমাল্য অর্পণ করেছেন।ডানপন্থী রাজনৈতিক মতামত বিশ্লেষণ পড়া

আরও পড়ুনঃ  পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি: প্রতিমন্ত্রী নুর

আজ শুক্রবার কবর জিয়ারতের সময় বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারি একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এসময় কবর প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তা বেষ্টনির বাইরে দলের নেতা-কর্মী-সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম