Dhaka ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ! নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় রডবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পাটধারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে—এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছে। আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  রানীগঞ্জ ইসলামিক মিশনে চলছে অপচিকিৎসা: ফার্মাসিস্ট দিচ্ছেন প্রেসক্রিপশন,পরিচ্ছন্নতাকর্মীর হাতে মিলছে ঔষধ
Tag :
জনপ্রিয় পোস্ট

ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ!

সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

আপডেটের সময়: ০২:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় রডবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পাটধারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে—এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছে। আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  মির্জাপুরে খালু-ভাগ্নির অনৈতিক সম্পর্ক ও 'কবুল' নাটক: চাঞ্চল্য ও জনরোষ