Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠলো ড্রাম ট্রাক, আহত ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪২ সময় দেখুন

মোঃ বিশাল উদ্দিন পবা, (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (আইল্যান্ড) উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, একটি বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাঁরা আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ  রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

দুর্ঘটনার পর ওই সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ার কারণে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের বালু সরিয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি টেনে রাস্তা থেকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমাদের থানার খুব কাছেই বায়া মোড় মহাসড়কে ড্রাম ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কদ্বীপে উঠে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা চালক ও সহকারী আহত হয়েছেন।”

আরও পড়ুনঃ  তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা

তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় ওই রাস্তায় গাড়ি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিই এবং বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠলো ড্রাম ট্রাক, আহত ২

আপডেটের সময়: ১১:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মোঃ বিশাল উদ্দিন পবা, (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (আইল্যান্ড) উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, একটি বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাঁরা আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুর্ঘটনার পর ওই সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ার কারণে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের বালু সরিয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি টেনে রাস্তা থেকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ