Dhaka ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ জামালপুরে বন্ধন সীডস-এর গ্রিন স্টার হাইব্রিড মরিচ চাষাবাদে বাম্পার ফলন, কৃষকের মুখে সফলতার হাসি সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ জাতীয় যুব দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও যুবমেলা পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুরে দুই অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, স’মিল উচ্ছেদ কাউনিয়ায় জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সোহেল রানা

মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৪৮ সময় দেখুন

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে কনিকা আক্তার (২৫) ও তার চার বছরের শিশু কন্যা রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব হোসেন ও কনিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুনঃ  ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের প্রতিবাদে ভেদরগঞ্জে বিএনপির বিক্ষোভ

 

পথে শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে কনিকাকে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং বিছানার ওপর শিশু রাজিয়াকে মৃত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে কনিকা আক্তার (২৫) ও তার চার বছরের শিশু কন্যা রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব হোসেন ও কনিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে হুইপ অপুকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

 

পথে শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে কনিকাকে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং বিছানার ওপর শিশু রাজিয়াকে মৃত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও মুখ-নাক থেঁতলে দেওয়ার আসামি রুবেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার।