Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪ জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা ব্যর্থ: বিএসএফ টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা ইউছুপ চৌধুরী জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের নাগেশ্বরীতে জাতীয় ডেঙ্গু নির্দেশিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

পাহাড়ধসে বিপর্যস্ত বান্দরবানের সড়ক, যোগাযোগ সচল করতে মাঠে সেনাবাহিনী

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

টানা ভারী বর্ষণে পাহাড়ধসের কারণে বান্দরবানের দুর্গম অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ দ্রুত সচল করতে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুর্গম সড়কগুলোতে এই পুনরুদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয় ও সেনাবাহিনী সূত্র জানায়, সাম্প্রতিক টানা বর্ষণের ফলে বান্দরবান–থানচি, থানচি–আলীকদম এবং থানচি–রেমাক্রী–মদক–লিকড়ি সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ পাহাড়ধস ও ভূমিধস ঘটে। এতে বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা সড়কের ওপর ধসে পড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পাহাড়ি অঞ্চলের স্থানীয় জনগণের স্বাভাবিক যাতায়াত, জরুরি চিকিৎসা সেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন থমকে দাঁড়িয়েছে, যা চরম জনদুর্ভোগের সৃষ্টি করেছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ১৭ ইসিবির সেনাসদস্যরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু করেন। বৈরী আবহাওয়া ও অব্যাহত বৃষ্টির মধ্যেই আধুনিক প্রকৌশল সরঞ্জাম এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সড়ক থেকে মাটি ও পাথর সরানোর কাজ চলছে।
১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব ও পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক করাই এই অভিযানের মূল লক্ষ্য। সড়ক যোগাযোগ সম্পূর্ণ নিরাপদ এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই পুনরুদ্ধার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত

পাহাড়ধসে বিপর্যস্ত বান্দরবানের সড়ক, যোগাযোগ সচল করতে মাঠে সেনাবাহিনী

আপডেটের সময়: ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

টানা ভারী বর্ষণে পাহাড়ধসের কারণে বান্দরবানের দুর্গম অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ দ্রুত সচল করতে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুর্গম সড়কগুলোতে এই পুনরুদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয় ও সেনাবাহিনী সূত্র জানায়, সাম্প্রতিক টানা বর্ষণের ফলে বান্দরবান–থানচি, থানচি–আলীকদম এবং থানচি–রেমাক্রী–মদক–লিকড়ি সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ পাহাড়ধস ও ভূমিধস ঘটে। এতে বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা সড়কের ওপর ধসে পড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পাহাড়ি অঞ্চলের স্থানীয় জনগণের স্বাভাবিক যাতায়াত, জরুরি চিকিৎসা সেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন থমকে দাঁড়িয়েছে, যা চরম জনদুর্ভোগের সৃষ্টি করেছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ১৭ ইসিবির সেনাসদস্যরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু করেন। বৈরী আবহাওয়া ও অব্যাহত বৃষ্টির মধ্যেই আধুনিক প্রকৌশল সরঞ্জাম এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সড়ক থেকে মাটি ও পাথর সরানোর কাজ চলছে।
১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব ও পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক করাই এই অভিযানের মূল লক্ষ্য। সড়ক যোগাযোগ সম্পূর্ণ নিরাপদ এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই পুনরুদ্ধার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত