Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব চূড়ান্ত, ঘোষণা আসতে পারে যেকোন সময় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জনগণের রায়ে নির্বাচিত সরোয়ার আলমগীর সিরাজগঞ্জে অটো রিক্সার ধাক্কায় মা ছেলে নিহত সিরাজগঞ্জে ফার্মেসী মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হারানো বিজ্ঞপ্তিঃ- সরিষাবাড়িতে মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মামলায়, প্রকৌশলী ছেলে গ্রেফতার পারিবারিক বিরোধের জের চকরিয়ায় ভাতিজাদের ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনেশন

পারিবারিক বিরোধের জের চকরিয়ায় ভাতিজাদের ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৫ সময় দেখুন

এইচ এম সবুজ,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ভাতিজাদের ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল হাশেম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নিহত আবুল হাশেম পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের মরহুম ইউছুফ আলীর ছেলে এবং চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ গুরা মিয়া সওদাগরের জামাতা। তিনি তিন সন্তানের জনক ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের একপর্যায়ে আবুল হাশেমের ওপর হামলা চালায় তাঁর দুই ভাতিজা সোহেল ও রাসেল। অভিযোগ রয়েছে, হামলার সময় ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম

রক্তাক্ত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আইসিইউতে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ ধরনের মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়েছেন। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এ ঘটনায় জড়িত সোহেল (২২), রাসেল (২৮) ও নুর মোহাম্মদকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  উপ-সংঘরাজ কর্মবীর শ্রদ্ধা লংকার মহাথেরোর ৭৫ তম শুভ জন্মদিন উদযাপিত
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব চূড়ান্ত, ঘোষণা আসতে পারে যেকোন সময়

পারিবারিক বিরোধের জের চকরিয়ায় ভাতিজাদের ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু

আপডেটের সময়: ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

এইচ এম সবুজ,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ভাতিজাদের ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল হাশেম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নিহত আবুল হাশেম পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের মরহুম ইউছুফ আলীর ছেলে এবং চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ গুরা মিয়া সওদাগরের জামাতা। তিনি তিন সন্তানের জনক ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের একপর্যায়ে আবুল হাশেমের ওপর হামলা চালায় তাঁর দুই ভাতিজা সোহেল ও রাসেল। অভিযোগ রয়েছে, হামলার সময় ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা, পরীক্ষা বর্জন ও মানববন্ধন

রক্তাক্ত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আইসিইউতে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ ধরনের মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়েছেন। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এ ঘটনায় জড়িত সোহেল (২২), রাসেল (২৮) ও নুর মোহাম্মদকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  কাজ শেষ না করেই ঠিকাদারের পুরো বিল উত্তোলন