Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছের প্রকল্পে স্লুইস গেইট বন্ধ, পানির নিচে গন্ডামারার কৃষকের স্বপ্ন ও ফসল স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব চূড়ান্ত, ঘোষণা আসতে পারে যেকোন সময় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জনগণের রায়ে নির্বাচিত সরোয়ার আলমগীর সিরাজগঞ্জে অটো রিক্সার ধাক্কায় মা ছেলে নিহত সিরাজগঞ্জে ফার্মেসী মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হারানো বিজ্ঞপ্তিঃ- সরিষাবাড়িতে মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মামলায়, প্রকৌশলী ছেলে গ্রেফতার পারিবারিক বিরোধের জের চকরিয়ায় ভাতিজাদের ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে

সিরাজগঞ্জে ফার্মেসী মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৯ সময় দেখুন

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সাধন কুমার নামে এক ফার্মেসী মালিককে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনার ১৬ বছর পর ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম দণ্ডাদেশ দেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সাজার আদেশ প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার বাসিন্দা শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জল, রিকো, গোলাম এবং টোকাই মনির। রায় ঘোষণার সময় সকল আসামিই পলাতক ছিলেন।ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ভিকটিম সাধন কুমারের সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসী দোকান ছিল।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার

২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান থেকে বাই সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের মিরপুর বিড়ালা কুটি পৌঁছালে এলাকায় ছিনতাইকারী চক্রটি আটক করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে টাকা ও সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর মারা যান তিনি।এ ঘটনায় নিহতের চাচাতো ভাই চন্দন কুমার অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত আজকে এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Tag :
জনপ্রিয় পোস্ট

মাছের প্রকল্পে স্লুইস গেইট বন্ধ, পানির নিচে গন্ডামারার কৃষকের স্বপ্ন ও ফসল

সিরাজগঞ্জে ফার্মেসী মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময়: ০৯:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সাধন কুমার নামে এক ফার্মেসী মালিককে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনার ১৬ বছর পর ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম দণ্ডাদেশ দেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সাজার আদেশ প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার বাসিন্দা শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জল, রিকো, গোলাম এবং টোকাই মনির। রায় ঘোষণার সময় সকল আসামিই পলাতক ছিলেন।ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ভিকটিম সাধন কুমারের সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসী দোকান ছিল।

আরও পড়ুনঃ  বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান থেকে বাই সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের মিরপুর বিড়ালা কুটি পৌঁছালে এলাকায় ছিনতাইকারী চক্রটি আটক করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে টাকা ও সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর মারা যান তিনি।এ ঘটনায় নিহতের চাচাতো ভাই চন্দন কুমার অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত আজকে এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত