Dhaka ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জনগণের রায়ে নির্বাচিত সরোয়ার আলমগীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১১৯ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি আলহাজ্ব সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ফলে তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুনঃ  এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী

হাইকোর্টের এ রায়ের ফলে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব গ্রহণের পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়েছে। একই দিনে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর সংসদ ভবনস্থ স্পিকারের অফিস কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর উপস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর থেকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  লংমার্চে ৫-৬ হাজারের বদলে যাবে এক হাজার গাড়ি: এনসিপি
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জনগণের রায়ে নির্বাচিত সরোয়ার আলমগীর

আপডেটের সময়: ০৯:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি আলহাজ্ব সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ফলে তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুনঃ  জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয় বড় সমস্যা