Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম মথুরার কাঁচরাস্তা যেন এক মরণফাঁদ: চরম ভোগান্তিতে এলাকাবাসী সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

বাঁশখালীতে দুই সিএনজির সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার ওভারটেকিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অপর একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশার যাত্রী মো. জুয়েল রানা (২৭) গুরুতর আহত হন। একই ঘটনায় আহত হন রেজাউল করিম (৪৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল করিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্ত জেলা ০৫ ডাকাত গ্রেফতার

নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা। তিনি শামসুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। রোববার সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথিমধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হন। আহত রেজাউল করিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সোবহানের ছেলে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের বিজয়ীদের সম্মাননা প্রদান

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

বাঁশখালীতে দুই সিএনজির সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

আপডেটের সময়: ০২:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার ওভারটেকিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অপর একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশার যাত্রী মো. জুয়েল রানা (২৭) গুরুতর আহত হন। একই ঘটনায় আহত হন রেজাউল করিম (৪৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল করিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা। তিনি শামসুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। রোববার সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথিমধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হন। আহত রেজাউল করিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সোবহানের ছেলে।

আরও পড়ুনঃ  দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম