Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চরসামাইয়া: কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন, নতুন কমিটি গঠন তারাগঞ্জে তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সমবায়ের ‘কাগুজে’ উন্নয়ন ও আমলাতান্ত্রিক গোলকধাঁধা নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্ত জেলা ০৫ ডাকাত গ্রেফতার বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঘা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮ চকরিয়া-বেতুয়াবাজার সড়কে সংঘবদ্ধ চুরি ডাকাতির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

মো. হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ডাকবাংলো হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভি অনলাইন নওগাঁ (বদলগাছী–মহাদেবপুর) প্রতিনিধি মিঠু হাসান। এতে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী।

আরও পড়ুনঃ  মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন অংশ নেন আলোচনা পর্বে বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এনটিভি নিরপেক্ষ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে চ্যানেলটির ভূমিকা উল্লেখযোগ্য বলেও তারা মন্তব্য করেন। বক্তারা ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার ধারা বজায় রেখে এনটিভি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর জবানবন্দি: মা-বাবা ও বোনকে হত্যার পর আমিরের অপেক্ষায় ছিল ঘাতক
Tag :
জনপ্রিয় পোস্ট

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেটের সময়: ০৮:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মো. হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ডাকবাংলো হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভি অনলাইন নওগাঁ (বদলগাছী–মহাদেবপুর) প্রতিনিধি মিঠু হাসান। এতে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী।

আরও পড়ুনঃ  "টাকা নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য" — আল-হেরা হাসপাতালের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন অংশ নেন আলোচনা পর্বে বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এনটিভি নিরপেক্ষ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে চ্যানেলটির ভূমিকা উল্লেখযোগ্য বলেও তারা মন্তব্য করেন। বক্তারা ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার ধারা বজায় রেখে এনটিভি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  গোড়গ্রামে বিতর্কিত নিয়োগের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ