Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

গোড়গ্রামে বিতর্কিত নিয়োগের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৫ সময় দেখুন

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার ২নং গোড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মোঃ ময়নুল ইসলামকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ২নং গোড়গ্রাম ইউনিয়নবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ১০:৩০টায় ভবানীগঞ্জ বকুলতলার মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন ২নং গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকফুর চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোঃ মকছেদুল ইসলাম, তাতী দলের সভাপতি মোঃ মোরশেদ ইসলামসহ স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোঃ ময়নুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড-সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে বক্তারা দাবি করেন। তাদের বক্তব্য অনুযায়ী, এমন প্রেক্ষাপটে তাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া জনমতের প্রতিফলন নয়।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং যার প্রতি জনগণের আস্থা রয়েছে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

আরও পড়ুনঃ  "টাকা নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য" — আল-হেরা হাসপাতালের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ।
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

গোড়গ্রামে বিতর্কিত নিয়োগের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেটের সময়: ১২:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার ২নং গোড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মোঃ ময়নুল ইসলামকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ২নং গোড়গ্রাম ইউনিয়নবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ১০:৩০টায় ভবানীগঞ্জ বকুলতলার মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন ২নং গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকফুর চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোঃ মকছেদুল ইসলাম, তাতী দলের সভাপতি মোঃ মোরশেদ ইসলামসহ স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোঃ ময়নুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড-সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে বক্তারা দাবি করেন। তাদের বক্তব্য অনুযায়ী, এমন প্রেক্ষাপটে তাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া জনমতের প্রতিফলন নয়।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং যার প্রতি জনগণের আস্থা রয়েছে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদলের হেল্প ডেস্ক