Dhaka ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১ শাহরাস্তি চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে, সোহেল আহাম্মেদ পাটোয়ারীর সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু ধামইরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে যুবকসহ গ্রেফতার-৩ চিলমারীতে সাবরেজিস্টার অফিস কর্মকর্তা-কমর্চারী শুন্য বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ভ্রান্তি বান্দরবানে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১.৫ কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না: ড. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে নেত্রকোণায় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না। জামায়াত আমীর বলেন, দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে শুধু বিজিবি নয়, দেশের প্রতিটি নাগরিকও দেশপ্রেম নিয়ে সীমান্তে দাঁড়াবে। বিজিবি থাকবে অস্ত্র নিয়ে, আর জনগণ থাকবে দেশপ্রেম নিয়ে।

আরও পড়ুনঃ  আমিনবাজারের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: জেলা প্রশাসক

ড. শফিকুর রহমান আরও বলেন, দেশের স্বাধীনতা, সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, জামায়াতের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. শাহাবুদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার

দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না: ড. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৬:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে নেত্রকোণায় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না। জামায়াত আমীর বলেন, দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে শুধু বিজিবি নয়, দেশের প্রতিটি নাগরিকও দেশপ্রেম নিয়ে সীমান্তে দাঁড়াবে। বিজিবি থাকবে অস্ত্র নিয়ে, আর জনগণ থাকবে দেশপ্রেম নিয়ে।

আরও পড়ুনঃ  ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার আলটিমেটাম: নাহিদ ইসলাম

ড. শফিকুর রহমান আরও বলেন, দেশের স্বাধীনতা, সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, জামায়াতের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. শাহাবুদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন?