Dhaka ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা বৈষম্যবিরোধী আন্দোলনে ককটেল বিস্ফোরক মামলায়, আওয়ামী লীগ নেতা গ্রেফতার মৌলভীবাজারে নিখোঁজের পর নদীতে মিললো ৫ বছরের শিশুর মৃ’ত’দেহ স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় গাঁজা পাচার, কুমিল্লায় দুই নারী গ্রেপ্তার জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনঃ বন্দর ইপিআই জোনের ৬ ওয়ার্ডে এ ক্যাপসুল খাওয়ানো হয় ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গাজীপুরে বনভূমি দখল: বন কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশ ও কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজবাড়ী গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসের মুখে পিপলাকান্দি স্কুলের শিক্ষার পরিবেশ

প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসের মুখে পিপলাকান্দি স্কুলের শিক্ষার পরিবেশ

নাজমুল ফয়েজ টুটল হোসেনপুর  (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক ভূঁইয়ার বিরুদ্ধে অনিয়ম, ব্যাপক আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ক্ষমতার পটপরিবর্তন হলেও বহাল তবিয়তে আছেন তিনি। তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তার বেতন বন্ধ করে দিলেও থামেনি তার স্বেচ্ছাচারিতা। উল্টো বেতন বন্ধের পর থেকে বিদ্যালয়ে দুর্নীতির মাত্রা আরও জেঁকে বসেছে বলে অভিযোগ উঠেছে।প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে ২০ জনই তার স্থায়ী অব্যাহতি দাবি করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়ার পর থেকেই প্রধান শিক্ষক নাজমুল হক কাউকে তোয়াক্কা না করে এসব অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। কখনো স্থানীয় আওয়ামী লীগ সভাপতি নুরু মিয়া, কখনো সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, আবার কখনো অ্যাডহক কমিটির সভাপতির রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

​২০২৪ সালে এক অভিভাবক বিদ্যালয়ের আর্থিক লুটপাটের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে মাউশি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে আর্থিক কেলেঙ্কারি ও নানা অনিয়মের সত্যতা প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বেতন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
​ভুয়া শিক্ষক ও এনটিআরসিএ শিক্ষকদের অর্থ আত্মসাৎ
​অভিযোগে প্রকাশ, আইনের স্পষ্ট লঙ্ঘন করে অর্থের বিনিময়ে ত্রুটিপূর্ণ একাধিক খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে তাদের বেতন-ভাতার নামে বিদ্যালয়ের তহবিল থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ভরেছেন প্রধান শিক্ষক।এছাড়া এনটিআরসিএ (NTRCA) কর্তৃক নিয়োগপ্রাপ্ত বৈধ শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে তাদের সম্মানী ভাতাও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের নিয়মিত আয়—যেমন ভর্তি ফি, পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপের টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি নিজের ইচ্ছেমতো খরচ করছেন।আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি জাকিয়া নূর লিপির ছত্রছায়ায় থেকে যারা প্রতিবাদ করেছিলেন, সেই শিক্ষকদের নাজেহাল করেছিলেন এই প্রধান শিক্ষক। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি সুর পাল্টে ফেলেছেন তিনি। নিজেকে রক্ষা করতে কট্টর আওয়ামীপন্থী এই শিক্ষক এখন স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাতিল হচ্ছে চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন

​বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের অন্যায়ের প্রতিবাদ করলেই তাদের ওপর মানসিক নির্যাতন ও অসদাচরণ করা হতো। বর্তমানে তার সাথে কাজ করা অসম্ভব হয়ে পড়ায় অধিকাংশ শিক্ষক-কর্মচারী তার স্থায়ী অপসারণ চান।এদিকে, প্রধান শিক্ষকের লাগামহীন অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তিনি জানান, প্রধান শিক্ষক কার কাছ থেকে ছুটি নেন, তা শিক্ষা অফিস জানে না।এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাকে স্থানীয়ভাবে অব্যাহতি দেওয়ার জন্য উচ্চমহলে লিখিতভাবে সুপারিশ পাঠানো হবে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে বিজিবি'র জব্দকৃত প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

​​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক নাজমুল হক ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “টেলিফোনে এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি নই। কিছু জানতে চাইলে বিদ্যালয়ে আসতে হবে।” তবে সংবাদদাতারা একাধিকবার বিদ্যালয়ে গিয়েও তার কোনো হদিস পাননি এবং তার কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং সরকারি তহবিল তছরুপের হাত থেকে প্রতিষ্ঠানটিকে বাঁচাতে প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা

প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসের মুখে পিপলাকান্দি স্কুলের শিক্ষার পরিবেশ

আপডেটের সময়: ০৩:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

নাজমুল ফয়েজ টুটল হোসেনপুর  (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক ভূঁইয়ার বিরুদ্ধে অনিয়ম, ব্যাপক আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ক্ষমতার পটপরিবর্তন হলেও বহাল তবিয়তে আছেন তিনি। তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তার বেতন বন্ধ করে দিলেও থামেনি তার স্বেচ্ছাচারিতা। উল্টো বেতন বন্ধের পর থেকে বিদ্যালয়ে দুর্নীতির মাত্রা আরও জেঁকে বসেছে বলে অভিযোগ উঠেছে।প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে ২০ জনই তার স্থায়ী অব্যাহতি দাবি করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়ার পর থেকেই প্রধান শিক্ষক নাজমুল হক কাউকে তোয়াক্কা না করে এসব অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। কখনো স্থানীয় আওয়ামী লীগ সভাপতি নুরু মিয়া, কখনো সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, আবার কখনো অ্যাডহক কমিটির সভাপতির রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  দিনাজপুরে বিজিবি'র জব্দকৃত প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

​২০২৪ সালে এক অভিভাবক বিদ্যালয়ের আর্থিক লুটপাটের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে মাউশি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে আর্থিক কেলেঙ্কারি ও নানা অনিয়মের সত্যতা প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বেতন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
​ভুয়া শিক্ষক ও এনটিআরসিএ শিক্ষকদের অর্থ আত্মসাৎ
​অভিযোগে প্রকাশ, আইনের স্পষ্ট লঙ্ঘন করে অর্থের বিনিময়ে ত্রুটিপূর্ণ একাধিক খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে তাদের বেতন-ভাতার নামে বিদ্যালয়ের তহবিল থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ভরেছেন প্রধান শিক্ষক।এছাড়া এনটিআরসিএ (NTRCA) কর্তৃক নিয়োগপ্রাপ্ত বৈধ শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে তাদের সম্মানী ভাতাও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের নিয়মিত আয়—যেমন ভর্তি ফি, পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপের টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি নিজের ইচ্ছেমতো খরচ করছেন।আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি জাকিয়া নূর লিপির ছত্রছায়ায় থেকে যারা প্রতিবাদ করেছিলেন, সেই শিক্ষকদের নাজেহাল করেছিলেন এই প্রধান শিক্ষক। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি সুর পাল্টে ফেলেছেন তিনি। নিজেকে রক্ষা করতে কট্টর আওয়ামীপন্থী এই শিক্ষক এখন স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

​বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের অন্যায়ের প্রতিবাদ করলেই তাদের ওপর মানসিক নির্যাতন ও অসদাচরণ করা হতো। বর্তমানে তার সাথে কাজ করা অসম্ভব হয়ে পড়ায় অধিকাংশ শিক্ষক-কর্মচারী তার স্থায়ী অপসারণ চান।এদিকে, প্রধান শিক্ষকের লাগামহীন অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তিনি জানান, প্রধান শিক্ষক কার কাছ থেকে ছুটি নেন, তা শিক্ষা অফিস জানে না।এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাকে স্থানীয়ভাবে অব্যাহতি দেওয়ার জন্য উচ্চমহলে লিখিতভাবে সুপারিশ পাঠানো হবে।

আরও পড়ুনঃ  গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত