Dhaka ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ বিদ্যুৎ সংকটে নাগরপুর-দেলদুয়ার, মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি” ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আজহারুল ইসলাম বাবুল আর নেই পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য

রাজশাহীর নওহাটায় ম্যাংগো লাভারের অফিসে হামলা

পবা (প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ইকুঁড়ি এলাকায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী সাকিব ও তামিম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাঁদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে একদল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা সিসি ক্যামেরা কম্পিউটার আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ, আহত কয়েকজন

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো এবং সেখানে কর্মরত নিরপরাধ কর্মচারীদের মারধর করা অত্যন্ত দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় পবা থানায় কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে জিতেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

রাজশাহীর নওহাটায় ম্যাংগো লাভারের অফিসে হামলা

আপডেটের সময়: ০৬:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পবা (প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ইকুঁড়ি এলাকায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী সাকিব ও তামিম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাঁদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে একদল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা সিসি ক্যামেরা কম্পিউটার আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুনঃ  রুমা উপজেলা ত্রিপুরা সম্প্রদায়ের নতুন কমিটি গঠন: সভাপতি গর্ডেন, সাধারণ সম্পাদক আন্তনি

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো এবং সেখানে কর্মরত নিরপরাধ কর্মচারীদের মারধর করা অত্যন্ত দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় পবা থানায় কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  চিলমারীতে ডেল্টা প্ল্যান ২১০০'-এর কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন বিষয়ক কর্মশালা অুষ্ঠিত।