Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীর বরুমছড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এমপির নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩২ শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:  রাজধানীর পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গ্রহণ করেছে এক মানবিক উদ্যোগ। ডিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে আজ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুনঃ  রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শিশুসহ শ্রমিকদের মানববন্ধন

 

​যেসব স্থানে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে:বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্সমহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স
​মতিউর রহমান পার্কডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা
​বিভিন্ন জরিপ ও পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অধিকাংশ পরিবহন চালক ও হেলপার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান না। এর ফলে তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা ও মাংসপেশির ব্যথাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগে থাকেন। শ্রমজীবী এই মানুষগুলোর কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই ডিএমপির এই পাক্ষিক উদ্যোগ।

আরও পড়ুনঃ  গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ

 

​ক্যাম্পে অংশগ্রহণকারী শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, এই ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি পরিবহন শ্রমিক বিনামূল্যে এ সেবা গ্রহণ করেছেন।
​ডিএমপি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে যারা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন, তাদের সুস্থতা নিশ্চিত করা জননিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলে ডিএমপি সূত্রে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীর বরুমছড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এমপির

রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

আপডেটের সময়: ১০:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:  রাজধানীর পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গ্রহণ করেছে এক মানবিক উদ্যোগ। ডিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে আজ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা

 

​যেসব স্থানে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে:বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্সমহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স
​মতিউর রহমান পার্কডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা
​বিভিন্ন জরিপ ও পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অধিকাংশ পরিবহন চালক ও হেলপার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান না। এর ফলে তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা ও মাংসপেশির ব্যথাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগে থাকেন। শ্রমজীবী এই মানুষগুলোর কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই ডিএমপির এই পাক্ষিক উদ্যোগ।

আরও পড়ুনঃ  ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি

 

​ক্যাম্পে অংশগ্রহণকারী শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, এই ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি পরিবহন শ্রমিক বিনামূল্যে এ সেবা গ্রহণ করেছেন।
​ডিএমপি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে যারা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন, তাদের সুস্থতা নিশ্চিত করা জননিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলে ডিএমপি সূত্রে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  প্রশাসনের কড়া নিরাপত্তায় কেরানীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপিত: মণ্ডপে মণ্ডপে নিপুন রায় চৌধুরীর কুশল বিনিময়