Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ‘জেলা প্রশাসক’ ফরিদা খানম ভোলায় ২ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার

বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া ( চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামীকাল শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হবে। সমিতির ৮২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত-২০২০) অনুযায়ী ঘোষিত তফসিল অনুসারে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক বৈধ প্রার্থী থাকায় এসব পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ব্লক-২ এ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ওই ব্লকেও ভোট হবে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাদাত হোছাইন আজগর (ছাতা) ও রফিক আহমদ (আনারস)। সহ-সভাপতি পদে রয়েছেন সাখাওয়াত হোসেন চৌধুরী আসিফ (হারিকেন), মিজানুর রহমান সিকদার (চাকা) এবং মোহাম্মদ আনোয়ার হোসাইন (দেয়াল ঘড়ি)।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ ইউনুছ (ফুটবল), গিয়াস উদ্দিন সিকদার (দোয়াত-কলম) ও মোক্তার আহমদ (কলসি)। কোষাধ্যক্ষ পদে লড়ছেন মো. গিয়াস উদ্দীন (মোরগ), মো. জাকের হোছাইন (আনার) এবং মো. সোলতান মাসুদ (গোলাপফুল)। অন্যদিকে, ব্লক-২ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আজগর হোছন (তালা-চাবি), ইনসাফ মিয়া (মাছ) এবং মো. ইসকান্দর (বই)। এদিকে, ব্লক-১, ব্লক-৩ ও ব্লক-৪ এর প্রতিটি সদস্য পদে একক প্রার্থী থাকায় মোট ছয়জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারা হলেন— ব্লক-১ থেকে আবদুল গফুর (কবুতর) ও জহিরুল ইসলাম মানু (ঘুড়ি), ব্লক-৩ থেকে মোস্তাক আহমদ (মোবাইল ফোন) ও ওয়াহিদুল ইসলাম সিকদার (আপেল) এবং ব্লক-৪ থেকে মো. আছমত আলী (মোমবাতি) ও নাছির আহমদ চৌধুরী (হাঁস)। প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সমিতির সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করছি।

আরও পড়ুনঃ  নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক

বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী

আপডেটের সময়: ০৮:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া ( চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামীকাল শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হবে। সমিতির ৮২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত-২০২০) অনুযায়ী ঘোষিত তফসিল অনুসারে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক বৈধ প্রার্থী থাকায় এসব পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ব্লক-২ এ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ওই ব্লকেও ভোট হবে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাদাত হোছাইন আজগর (ছাতা) ও রফিক আহমদ (আনারস)। সহ-সভাপতি পদে রয়েছেন সাখাওয়াত হোসেন চৌধুরী আসিফ (হারিকেন), মিজানুর রহমান সিকদার (চাকা) এবং মোহাম্মদ আনোয়ার হোসাইন (দেয়াল ঘড়ি)।

আরও পড়ুনঃ  শিশু সানজিদা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আটক