Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত। গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৪র্থ দিবস সম্পন্ন আনোয়ারায় মা-মেয়ে হত্যা: ১০ দিনেই পুলিশের চার্জশিট দাখিল দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র অসহায় ও কর্মজীবী মানুষের ফ্রি চিকিৎসক সেবায় ওয়াল্টন প্লাজা মোংলায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: মহান জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার বিষয় ২৪ জুন ২৬ইং বুধবার, তুলে ধরেছেন। বাজেট বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় এলাকা মোড়েলগঞ্জ ও শরণখোলায় লবণাক্ততার কারণে অধিকাংশ স্থানে ডিপ টিউবওয়েল স্থাপন কার্যকর হচ্ছে না। ফলে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানে তিনি ২১ হাজার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বরাদ্দের দাবি জানান, যাতে সাধারণ মানুষ নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহার করতে পারে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে মোড়েলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন ইউনিয়নের কাঁচা ও জরাজীর্ণ সড়ক দ্রুত পাকাকরণের আহ্বান জানান। তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদ সদস্য আরও বলেন, পানগুচি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে মংলা বন্দর ও বরিশাল বিভাগের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে প্রায় ১২৫ কিলোমিটার দূরত্ব কমে যাবে, যা বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আরও পড়ুনঃ  ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান

এ সময় তিনি বরাদ্দ বণ্টন পদ্ধতির বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে উপজেলা ভিত্তিক বরাদ্দ দেওয়ার ফলে আয়তনে ছোট উপজেলাগুলো তুলনামূলক বেশি সুবিধা পায়, অথচ বৃহৎ আয়তনের উপজেলাগুলো প্রয়োজন অনুযায়ী বরাদ্দ থেকে বঞ্চিত হয়। এ বৈষম্য দূর করতে তিনি উপজেলা নয়, ইউনিয়নভিত্তিক বরাদ্দ প্রদানের আহ্বান জানান। মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারি দল, বিরোধী দল এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বাজেট আলোচনায় তিনি ইবতেদায়ী মাদ্রাসা সরকারি করণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি, নিয়মিত ভাতা প্রদানসহ শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করেন। উল্লেখ্য, ২৪ জুন ২০২৬ মহান জাতীয় সংসদে প্রদত্ত বাজেট বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম তাঁর নির্বাচনী এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশাবাদের সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা
Tag :
জনপ্রিয় পোস্ট

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।

মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম

আপডেটের সময়: ০৭:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: মহান জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার বিষয় ২৪ জুন ২৬ইং বুধবার, তুলে ধরেছেন। বাজেট বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় এলাকা মোড়েলগঞ্জ ও শরণখোলায় লবণাক্ততার কারণে অধিকাংশ স্থানে ডিপ টিউবওয়েল স্থাপন কার্যকর হচ্ছে না। ফলে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানে তিনি ২১ হাজার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বরাদ্দের দাবি জানান, যাতে সাধারণ মানুষ নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহার করতে পারে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে মোড়েলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন ইউনিয়নের কাঁচা ও জরাজীর্ণ সড়ক দ্রুত পাকাকরণের আহ্বান জানান। তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদ সদস্য আরও বলেন, পানগুচি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে মংলা বন্দর ও বরিশাল বিভাগের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে প্রায় ১২৫ কিলোমিটার দূরত্ব কমে যাবে, যা বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা: ঘাতক আবু তাহেরের মৃত্যুদণ্ড