Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে গণমিছিল দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বদলগাছীতে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আদর্শ সেবা ফাউন্ডেশন মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭ আলোচনা স্থগিত স্থায়ী শান্তি চুক্তির পথে শুরুতেই হোঁচট

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে মিরা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৯ জুন) ভোরে হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার পতনডোবা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে!

আরও পড়ুনঃ  সিইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির শটপিছ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিসি রাইডার্স ও রানার্স আপ আজমীর বয়লার হাউজ.

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিরা আক্তার উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামের বাসিন্দা মিজান ড্রাইভারের একমাত্র কন্যা সন্তান। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাপে কাটার বিষয়টি টের পাওয়ার পরপরই পরিবারের লোকজন মিরাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। চিকিৎসকের কাছে নেওয়ার পর্যাপ্ত সময়টুকুও মেলেনি বলে জানান স্বজনেরা।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

এদিকে, একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন মা-বাবা। তাদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামীণ পরিবেশ। মিরার এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুনঃ  ভরা মৌসুমে আমে জমজমাট পত্নীতলা বিভিন্ন হাট, দাম নিয়ে চাষীদের আক্ষেপ

এলাকাবাসীর দাবি, বর্ষা বা গরমের এই সময়ে গ্রামে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই সাপের কামড় থেকে বাঁচতে গ্রামীণ জনপদে সচেতনতা বাড়ানো এবং যেকোনো জরুরি মুহূর্তে উপজেলা পর্যায়ে দ্রুত অ্যান্টিভেনমসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, যেন আর কোনো প্রাণ এভাবে ঝরে না যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া

আপডেটের সময়: ০৬:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে মিরা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৯ জুন) ভোরে হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার পতনডোবা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে!

আরও পড়ুনঃ  বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিরা আক্তার উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামের বাসিন্দা মিজান ড্রাইভারের একমাত্র কন্যা সন্তান। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাপে কাটার বিষয়টি টের পাওয়ার পরপরই পরিবারের লোকজন মিরাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। চিকিৎসকের কাছে নেওয়ার পর্যাপ্ত সময়টুকুও মেলেনি বলে জানান স্বজনেরা।

আরও পড়ুনঃ  শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে হিজরী নববর্ষ বরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এদিকে, একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন মা-বাবা। তাদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামীণ পরিবেশ। মিরার এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুনঃ  বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত