Dhaka ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের জল্পনা-কল্পনার অবসান ঘটাল সুইজারল্যান্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী আরও একলাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন পৈতৃক সম্পত্তি ও বৈধ দলিল থাকা স্বত্বেও, জমিতে প্রবেশে বাঁধা এবং প্রাণনাশের হুমকি, চাচাদের বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আভাস, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৭ সময় দেখুন

‎মোঃ মিজানুর রহমান, ‎‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করার সময় একটি ভবনের ওপর থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তি হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮)। তিনি মরহুম আহমদ হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাজানগরের দিঘীরপাড় এলাকায় একটি তিনতলা ভবনে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করছিলেন বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

‎পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল
Tag :
জনপ্রিয় পোস্ট

সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

আপডেটের সময়: ০২:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‎মোঃ মিজানুর রহমান, ‎‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করার সময় একটি ভবনের ওপর থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তি হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮)। তিনি মরহুম আহমদ হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাজানগরের দিঘীরপাড় এলাকায় একটি তিনতলা ভবনে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করছিলেন বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

‎পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ