Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই শিক্ষার্থীদের তৈরি সাশ্রয়ী কৃত্রিম রোবোটিক হাত দেখে মুগ্ধ ডা. জোবাইদা রহমান ​ ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু রুমায় আগুনে ছাই ৫ দোকান: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রুমা জোন খাগড়াছড়িতে জেলা পর্যায়ে সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় কথিত চিকিৎসকের ভুল চিকিৎসা, হাত হারানোর ঝুঁকিতে নারী সিরাজগঞ্জের কামারখন্দে মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটি ও জমি বিক্রির অভিযোগ

সাঘাটায় সিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন, ২৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ

মোঃ রাসেল মিয়া, সাঘাটা (গাইবান্ধা):
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ নং সাঘাটা ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন দুটি সিসি ঢালাই রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন এবং ২৫টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় সাঘাটা ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় পাকার মাথা আব্দুল হামিদ সড়ক থেকে আলতাবের বাড়ি অভিমুখী রাস্তা এবং কচুয়া বাজার-সিয়ালকুড়ি সড়ক থেকে খলিলের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩ নং সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট)।
একই অনুষ্ঠানে ইউনিয়নের ২৫টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জীবিকায়ন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নারী প্রকৌশলীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, চার শ্রমিক বদলি

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট) বলেন, “সাঘাটা ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জনগণের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা একের পর এক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছি।”

আরও পড়ুনঃ  জনরায় মানে না যে সরকার, সে সরকার জনগণের সরকার হতে পারে না

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হওয়ায় এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও দুর্ভোগ থেকে মুক্তি পাবে হাজারো মানুষ। পাশাপাশি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণের উদ্যোগ তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
এলাকাবাসী চেয়ারম্যানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বিগত কয়েক মেয়াদে যে উন্নয়ন হয়নি, বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে তা দৃশ্যমান হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে সাঘাটা ইউনিয়ন আরও আধুনিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের বিশ্বাস, এ ধরনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সাঘাটায় সিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন, ২৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ

আপডেটের সময়: ০৫:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মোঃ রাসেল মিয়া, সাঘাটা (গাইবান্ধা):
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ নং সাঘাটা ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন দুটি সিসি ঢালাই রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন এবং ২৫টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় সাঘাটা ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় পাকার মাথা আব্দুল হামিদ সড়ক থেকে আলতাবের বাড়ি অভিমুখী রাস্তা এবং কচুয়া বাজার-সিয়ালকুড়ি সড়ক থেকে খলিলের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩ নং সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট)।
একই অনুষ্ঠানে ইউনিয়নের ২৫টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জীবিকায়ন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  জনরায় মানে না যে সরকার, সে সরকার জনগণের সরকার হতে পারে না

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট) বলেন, “সাঘাটা ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জনগণের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা একের পর এক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছি।”

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আকর্ষিক ঘুর্ণিঝড়ে বাড়ি ঘর লন্ডভন্ড