Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

২৪ বছর পেরিয়ে ২৫তম বছরে বিদ্যাপতি আইডিয়াল স্কুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৬ সময় দেখুন

মিঠুন সাহা, স্টাপ রিপোর্টার চট্টগ্রাম: শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় ২৪ বছরের গৌরবময় পথচলা পেরিয়ে ২৫তম বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাপতি আইডিয়াল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়ের ২৪ বছর পূর্তি উদযাপন ও বার্ষিক ক্লাস পার্টি-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের অক্সিজেন এলাকার রেস্টুরেন্ট 7DAYZ-এ সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আক্তার। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল হোসেন,শিক্ষিকা উমা চৌধুরী। অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের কর্মকর্তা আব্দুল কাদের। বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ ২৪ বছরের শিক্ষাসেবা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, নাচ ও কবিতা আবৃত্তির পাশাপাশি বাল্যবিবাহের কুফল তুলে ধরে একটি শিক্ষণীয় নাটক পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাটকটির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

 

উল্লেখ্য, অগ্রণী টাওয়ার, ওয়াপদা গেইট হাটহাজারী রোড চট্টগ্রামের পাশে অবস্থিত ২০০৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপতি আইডিয়াল স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনেও শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

২৪ বছর পেরিয়ে ২৫তম বছরে বিদ্যাপতি আইডিয়াল স্কুল

আপডেটের সময়: ০৪:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মিঠুন সাহা, স্টাপ রিপোর্টার চট্টগ্রাম: শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় ২৪ বছরের গৌরবময় পথচলা পেরিয়ে ২৫তম বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাপতি আইডিয়াল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়ের ২৪ বছর পূর্তি উদযাপন ও বার্ষিক ক্লাস পার্টি-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের অক্সিজেন এলাকার রেস্টুরেন্ট 7DAYZ-এ সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আক্তার। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আরও পড়ুনঃ  অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল হোসেন,শিক্ষিকা উমা চৌধুরী। অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের কর্মকর্তা আব্দুল কাদের। বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ ২৪ বছরের শিক্ষাসেবা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, নাচ ও কবিতা আবৃত্তির পাশাপাশি বাল্যবিবাহের কুফল তুলে ধরে একটি শিক্ষণীয় নাটক পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাটকটির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  সাগরপাড়ে ঐতিহ্যের মিলনমেলা, দুবলারচরে আজ থেকে তিন দিনব্যাপী রাস উৎসব

 

উল্লেখ্য, অগ্রণী টাওয়ার, ওয়াপদা গেইট হাটহাজারী রোড চট্টগ্রামের পাশে অবস্থিত ২০০৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপতি আইডিয়াল স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনেও শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  আ' লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল