Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

স্বচ্ছতা নিশ্চিতে তারাগঞ্জে ফ্যামিলি কার্ড বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৯২ সময় দেখুন

এন. এস. ফারুক, স্টাফ রিপোর্টার তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল, গতিশীল ও শতভাগ স্বচ্ছ করার লক্ষ্যে এক বিশেষ অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মাহমুদুল ইসলাম। সভায় ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহার এবং প্রকৃত সুবিধাভোগীদের নির্ভুল তালিকা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। তালিকায় যেন কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম না থাকে, সে বিষয়ে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের (এমপি) প্রতিনিধি জনাব আমিনুল ইসলাম সভায় উপস্থিত থেকে তাঁর বক্তব্য তুলে ধরেন। মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অংশ নিয়ে মাঠপর্যায়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণ বিতর্কহীন রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নীলফামারীতে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা, বিচারসেবা উন্নয়নে মতবিনিময়

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা ফ্যামিলি কার্ডের সঠিক বণ্টন ও স্বচ্ছতা নিশ্চিতে মাঠপর্যায়ের নানা পর্যবেক্ষণ ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। প্রশাসন ও জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিকদের এই মতামতকে সাধুবাদ জানান এবং সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান

আরও পড়ুনঃ  করতোয়ার করাল গ্রাসে কুলানন্দনপুর আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

স্বচ্ছতা নিশ্চিতে তারাগঞ্জে ফ্যামিলি কার্ড বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা

আপডেটের সময়: ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এন. এস. ফারুক, স্টাফ রিপোর্টার তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল, গতিশীল ও শতভাগ স্বচ্ছ করার লক্ষ্যে এক বিশেষ অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মাহমুদুল ইসলাম। সভায় ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহার এবং প্রকৃত সুবিধাভোগীদের নির্ভুল তালিকা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। তালিকায় যেন কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম না থাকে, সে বিষয়ে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের (এমপি) প্রতিনিধি জনাব আমিনুল ইসলাম সভায় উপস্থিত থেকে তাঁর বক্তব্য তুলে ধরেন। মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অংশ নিয়ে মাঠপর্যায়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণ বিতর্কহীন রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  চার্জশিট বিতর্কে উত্তাল ঘোড়াঘাট, মানববন্ধনে বিচার দাবির আওয়াজ

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা ফ্যামিলি কার্ডের সঠিক বণ্টন ও স্বচ্ছতা নিশ্চিতে মাঠপর্যায়ের নানা পর্যবেক্ষণ ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। প্রশাসন ও জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিকদের এই মতামতকে সাধুবাদ জানান এবং সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান

আরও পড়ুনঃ  ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি