Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয় মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীকে তারাগঞ্জ ইউএনওর অর্থসহায়তা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু চিলমারীতে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্ধোধন পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত ফুলবাড়ীর জাহিদুল নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৭ হাজার টাকার ভ্যানের জন্য ফরিদ হত্যা,২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিইসি বলেন, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে ভোট হতে পারে। এজন্য আমরা বার্ষিক পরীক্ষা অ্যাডজাস্ট করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে বলবো। আমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত। বিধিমালা ভেটিং হয়ে এসে গেছে। এখন শুরু গেজেট করা বাকি। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে এসে সচিবকে আমি বলেছি সার্বিক প্রস্তুতি নেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আইন-শৃঙ্খলার বিষয়টি সমন্বয় করছেন ঠাঁকুরগাও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে। তিনি সমন্বয়ের মিটিংগুলো শুরু করবেন।

আরও পড়ুনঃ  বিএনপি সরকার ১৮০ দিনে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

স্থানীয় নির্বাচনে তফসিলের বিষয়ে সিইসি বলেন, ডেট ফিক্সড করার বিষয়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। যেমন বন্যা হয়েছে, আমি কি করবো। এরপর দুর্গাপূজা, এর মধ্যে নির্বাচন দিলে তো সমস্যা হয়ে যায়। এরপর পরীক্ষা আছে। এটা মন্ত্রণালয়ের সঙ্গে কথা অ্যাডজাস্ট করতে হবে। তবে এ বছরের মধ্যে শুরু করতে হবে। আবার উপ-নির্বাচনও করতে হবে ঠাকুরগাঁওয়ে। কাজেই আমরা হয়তো সেপ্টেম্বরে তফসিল দিতে পারি। সেপ্টেম্বরের মধ্যে তফসিল দিলে কিছু কিছু এই বছর করতে পারবো। বাকিগুলো আগামী বছর করতে হবে। আবার ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে।

আরও পড়ুনঃ  পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, গতবার ছয়টা ধাপে হয়েছে। প্রথম ধাপে ১ জুন ৩ শতাধিক ইউপিতে ভোট হয়েছে। আমরা সেভাবেই হয়তো চিন্তা করবো। পার্বত্য ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে ড্রাই সিজনে করতে হবে। শীতকাল হচ্ছে ইলেকশনের মৌসুম। তিনি আরও বলেন, কনজ্যুমার সভরেনটি বলে একটা বিষয় আছে। কনজ্যুমার যেটা চায় সেটা করতে হবে। আমি এখানে ভোটার সভরেনটি চাই। আমাদের কমিটমেন্ট ইজ টোটাল। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে পারবো। আমরা ভোটার সভরেনটি এস্টাবলিস্ট করার জন্য যা যা করা দরকার করবো। আইনগত বিষয়টা কমপ্লাই করতে গেলে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করতে হবে।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: ডা. জাহেদ
Tag :
জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়

সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

আপডেটের সময়: ০৫:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিইসি বলেন, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে ভোট হতে পারে। এজন্য আমরা বার্ষিক পরীক্ষা অ্যাডজাস্ট করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে বলবো। আমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত। বিধিমালা ভেটিং হয়ে এসে গেছে। এখন শুরু গেজেট করা বাকি। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে এসে সচিবকে আমি বলেছি সার্বিক প্রস্তুতি নেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আইন-শৃঙ্খলার বিষয়টি সমন্বয় করছেন ঠাঁকুরগাও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে। তিনি সমন্বয়ের মিটিংগুলো শুরু করবেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় নির্বাচনে তফসিলের বিষয়ে সিইসি বলেন, ডেট ফিক্সড করার বিষয়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। যেমন বন্যা হয়েছে, আমি কি করবো। এরপর দুর্গাপূজা, এর মধ্যে নির্বাচন দিলে তো সমস্যা হয়ে যায়। এরপর পরীক্ষা আছে। এটা মন্ত্রণালয়ের সঙ্গে কথা অ্যাডজাস্ট করতে হবে। তবে এ বছরের মধ্যে শুরু করতে হবে। আবার উপ-নির্বাচনও করতে হবে ঠাকুরগাঁওয়ে। কাজেই আমরা হয়তো সেপ্টেম্বরে তফসিল দিতে পারি। সেপ্টেম্বরের মধ্যে তফসিল দিলে কিছু কিছু এই বছর করতে পারবো। বাকিগুলো আগামী বছর করতে হবে। আবার ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে।

আরও পড়ুনঃ  সমন্বয়হীনতা যেন উন্নয়নের বাধা না হয়: বাণিজ্যমন্ত্রী

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, গতবার ছয়টা ধাপে হয়েছে। প্রথম ধাপে ১ জুন ৩ শতাধিক ইউপিতে ভোট হয়েছে। আমরা সেভাবেই হয়তো চিন্তা করবো। পার্বত্য ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে ড্রাই সিজনে করতে হবে। শীতকাল হচ্ছে ইলেকশনের মৌসুম। তিনি আরও বলেন, কনজ্যুমার সভরেনটি বলে একটা বিষয় আছে। কনজ্যুমার যেটা চায় সেটা করতে হবে। আমি এখানে ভোটার সভরেনটি চাই। আমাদের কমিটমেন্ট ইজ টোটাল। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে পারবো। আমরা ভোটার সভরেনটি এস্টাবলিস্ট করার জন্য যা যা করা দরকার করবো। আইনগত বিষয়টা কমপ্লাই করতে গেলে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করতে হবে।

আরও পড়ুনঃ  প্রতিটি জেলা পরিষদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত হবে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন