
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় বিদেশী মদ ইস্কাপ (ইস্পোরিয়াল ব্লু সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।পত্নীতলা ১৪ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৩ জুলাই সোমবার রাত প্রায় ২ টার দিকে ১৪ বিজিবি অধিনায়কের নির্দেশনায় সুবেদার মোঃ সাহেব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল টিম সীমান্তে পিলার ২৫৬/৬ -এস এর সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর গ্রামের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি করে মালিক বিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় বিদেশী মদ ইস্কাপ (ইস্পোরিয়াল ব্লু সিরাপ) উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে ধামইরহাট থানায় হতান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
প্রতিবেদকের নাম 



















