Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

সাভারে রাতে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ, ধামরাইয়েও পুড়েছে আরও ২ বাস

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাস দুটি হলো ইতিহাস পরিবহনের যাত্রীবাহী বাস ও পোশাকশ্রমিক বহনকারী একটি বাস।সোমবার (৯ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রবিবার দিবাগত রাতে মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  লামায় নদী থেকে মরদেহ উদ্ধার বন্যহাতি তাড়ানোর বিপজ্জনক বৈদ্যুতিক ফাঁদ নিয়ে উদ্বেগ

অন্যদিকে, ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতে গেন্ডা এলাকায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে এবং বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে তথ্য দিতে অপারগতা, এলডিডিপি প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

এদিকে, ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে দাঁড় করিয়ে রাখা গার্মেন্টস শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পল্লী সেবা নামের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। রাত ২ টা ১৫ মিনিটে বিষয়টি জানতে পারে ধামরাই ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ৩টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে সিরাজ মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।এহেন ঘটনা পুনরাবৃত্ত না ঘটে যেন সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

সাভারে রাতে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ, ধামরাইয়েও পুড়েছে আরও ২ বাস

আপডেটের সময়: ০৩:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাস দুটি হলো ইতিহাস পরিবহনের যাত্রীবাহী বাস ও পোশাকশ্রমিক বহনকারী একটি বাস।সোমবার (৯ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রবিবার দিবাগত রাতে মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  লামায় নদী থেকে মরদেহ উদ্ধার বন্যহাতি তাড়ানোর বিপজ্জনক বৈদ্যুতিক ফাঁদ নিয়ে উদ্বেগ

অন্যদিকে, ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতে গেন্ডা এলাকায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে এবং বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য: ১,৫০০ টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ