Dhaka ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংকটে মুমূর্ষু হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র নিজেদের ‘ইচ্ছেমতো’ যুদ্ধ থামাতে পারবে না: ইরান বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। আজ সোমবার বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ও টিকে থাকা শুধু সরকারের নয়, রাষ্ট্র, সমাজ এবং মানুষের সম্মিলিত দায়িত্ব। তিনি বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। তবে এ পেশাকে টিকিয়ে রাখার মতো কার্যকর পৃষ্ঠপোষকতার কাঠামো এখনো গড়ে ওঠেনি। এ কারণেই সাংবাদিকতা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত হলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে, আর গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ।

আরও পড়ুনঃ  সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

এজন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সভা শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই
Tag :
জনপ্রিয় পোস্ট

সংকটে মুমূর্ষু হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেটের সময়: ০৫:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। আজ সোমবার বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ও টিকে থাকা শুধু সরকারের নয়, রাষ্ট্র, সমাজ এবং মানুষের সম্মিলিত দায়িত্ব। তিনি বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। তবে এ পেশাকে টিকিয়ে রাখার মতো কার্যকর পৃষ্ঠপোষকতার কাঠামো এখনো গড়ে ওঠেনি। এ কারণেই সাংবাদিকতা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত হলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে, আর গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ।

আরও পড়ুনঃ  সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

এজন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সভা শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ