Dhaka ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি তারাগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির মত বিনিময় সভা তদবিরমুক্ত বদলি: ঢাকার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে পদায়ন

‎শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ

‎‎এম. আজাদ খান, ‎স্টাফ রিপোর্টার, বগুড়া
‎‎বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।

‎‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধি, মাছের নিরাপদ প্রজনন এবং মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নিরাপদ ও পরিবেশবান্ধব মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

‎শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ

আপডেটের সময়: ০৪:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

‎‎এম. আজাদ খান, ‎স্টাফ রিপোর্টার, বগুড়া
‎‎বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।

‎‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধি, মাছের নিরাপদ প্রজনন এবং মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নিরাপদ ও পরিবেশবান্ধব মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কু/পি/য়ে হ/ত্যা