Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু ধুনটে ব্রাদার উইলিয়ামের ১ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত শার্শায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভৈরবে আকবরনগর-মিরারচর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্ত পিবিআই’র হাতে ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২ ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন তিন শতাধিক নারী-পুরুষ। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়। রোগীদের রোগ নির্ণয় শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘের আয়োজনে বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে চক্ষু বিশেষজ্ঞ ও মাইক্রোসার্জন ডা. মো. হানিফুর রহমান, মেডিসিন ও নবজাতক ও শিশু রোগের চিকিৎসক ডা. মোহাম্মদ কামরুল হাসান, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্রের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক সেবা প্রদান করেছেন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

 

এসময় অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্ট দ্বারা বিনামূল্যে রোগ নির্ণয়, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে ওষুধ দেওয়া হয়। সকাল থেকেই দূরদূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজন নারী জানান, শহরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া আমাদের পক্ষে কষ্টকর। এ ছাড়া ভিজিটসহ ওষুধ কিনতেই অনেক টাকার প্রয়োজন। আমাদের নিজ গ্রামে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের চিকিৎসা ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসক দেখাতে পেয়ে আমরা আনন্দিত। অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার জানান, আমাদের সংগঠনটি বিশেষ করে নারীদের কল্যাণে সর্বদা কাজ করে থাকে। পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হচ্ছে সংগঠনের মূল লক্ষ।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ জানান, অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এই ধরনের উদ্যোগ আশাব্যঞ্জক। যারা শহরে গিয়ে টাকা খরচ করে চিকিৎসা নিতে পারেন না, তারাই এই ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে সেবা নিয়েছেন। চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, ছুটির দিনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের মতো এ আয়োজনে আমরা অংশীদার হতে পেরে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি দরিদ্র মানুষজনকে একটু সেবা দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ  ঘাটাইলে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফলতা: মেসার্স চায়না এগ্রো ফার্মের পরিবেশবান্ধব কৃষি বিপ্লব
Tag :
জনপ্রিয় পোস্ট

তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু

ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ

আপডেটের সময়: ১০:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন তিন শতাধিক নারী-পুরুষ। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়। রোগীদের রোগ নির্ণয় শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘের আয়োজনে বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে চক্ষু বিশেষজ্ঞ ও মাইক্রোসার্জন ডা. মো. হানিফুর রহমান, মেডিসিন ও নবজাতক ও শিশু রোগের চিকিৎসক ডা. মোহাম্মদ কামরুল হাসান, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্রের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক সেবা প্রদান করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা ​

 

এসময় অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্ট দ্বারা বিনামূল্যে রোগ নির্ণয়, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে ওষুধ দেওয়া হয়। সকাল থেকেই দূরদূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজন নারী জানান, শহরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া আমাদের পক্ষে কষ্টকর। এ ছাড়া ভিজিটসহ ওষুধ কিনতেই অনেক টাকার প্রয়োজন। আমাদের নিজ গ্রামে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের চিকিৎসা ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসক দেখাতে পেয়ে আমরা আনন্দিত। অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার জানান, আমাদের সংগঠনটি বিশেষ করে নারীদের কল্যাণে সর্বদা কাজ করে থাকে। পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হচ্ছে সংগঠনের মূল লক্ষ।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে ২৩৫ টি পূজা মন্ডপে ১৪৭৮ জন আনসার সদস্য নিরলস ভাবে কাজ করছে

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ জানান, অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এই ধরনের উদ্যোগ আশাব্যঞ্জক। যারা শহরে গিয়ে টাকা খরচ করে চিকিৎসা নিতে পারেন না, তারাই এই ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে সেবা নিয়েছেন। চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, ছুটির দিনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের মতো এ আয়োজনে আমরা অংশীদার হতে পেরে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি দরিদ্র মানুষজনকে একটু সেবা দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ  উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার