Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে, ৪নং মামুদপুর-চাঁনপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত উত্তর পতেঙ্গাস্থ মুসলিমাবাদে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ১০০ বন্যাকবলিত পরিবারকে ত্রাণ ও নগদ সহায়তা গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর ফয়েজ আল মোখলেসের আগমনে উৎসবের আমেজ, হোসেনপুরে ছাত্রদলের বর্ণাঢ্য সংবর্ধনা কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৫ সময় দেখুন

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনের শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। আলোচনা সভায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের বীরত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ  ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত: আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তারা তাদের আত্মত্যাগের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নবাবগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক গোলাম মোস্তফা বিএসসি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জ ইউএনও এর সাথে "দৈনিক আজকের জনবাণী"র সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় পোস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ

শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনের শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। আলোচনা সভায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের বীরত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ  গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা

বক্তারা তাদের আত্মত্যাগের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নবাবগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক গোলাম মোস্তফা বিএসসি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুর ভাঙ্গায় প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে মোটরকেডকে স্বাগত জানাতে জনসমাগম, এমপি শহিদুল ইসলাম বাবুলের অভিনন্দন