Dhaka ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত শিক্ষার্থী সংবর্ধনা থেকে জন্মাষ্টমী ও ফুটবল: তারাগঞ্জে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির দিনব্যাপী কর্মসূচি মুরাদনগরে তারুণ্যের মানবিক দৃষ্টান্ত: আলোর মুখ দেখে কেঁদে ফেললেন বৃদ্ধা রোকেয়া

মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ১০০ বন্যাকবলিত পরিবারকে ত্রাণ ও নগদ সহায়তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১০৪ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ির ঐতিহাসিক আরবশাহ জমিদার বাড়ির মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে এবং সমাজসেবক মো. লিয়াকত চৌধুরীর সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, বিধবা, দুস্থ ও নিম্নআয়ের ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। সমাজসেবক মো. লিয়াকত চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই উদ্যোগ। সমাজের সামর্থ্যবান সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি দিলোয়ারা কায়েস সুমি বলেন, মানুষ মানুষের জন্য- এই বিশ্বাস থেকেই আমরা বন্যাকবলিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে বিধবা ও নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আরও পড়ুনঃ  ধুনটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপকারভোগীরা মো. লিয়াকত চৌধুরী, দিলোয়ারা কায়েস সুমি, ট্রাস্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল দাতা-স্বেচ্ছাসেবকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বাস্তবের সঙ্গে কাগজে-কলমেও কমছে ইলিশ
Tag :
জনপ্রিয় পোস্ট

শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার

মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ১০০ বন্যাকবলিত পরিবারকে ত্রাণ ও নগদ সহায়তা

আপডেটের সময়: ০৮:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ির ঐতিহাসিক আরবশাহ জমিদার বাড়ির মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে এবং সমাজসেবক মো. লিয়াকত চৌধুরীর সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, বিধবা, দুস্থ ও নিম্নআয়ের ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। সমাজসেবক মো. লিয়াকত চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই উদ্যোগ। সমাজের সামর্থ্যবান সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি দিলোয়ারা কায়েস সুমি বলেন, মানুষ মানুষের জন্য- এই বিশ্বাস থেকেই আমরা বন্যাকবলিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে বিধবা ও নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আরও পড়ুনঃ  পাহাড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানে উৎসবমুখর পরিবেশ

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপকারভোগীরা মো. লিয়াকত চৌধুরী, দিলোয়ারা কায়েস সুমি, ট্রাস্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল দাতা-স্বেচ্ছাসেবকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ