Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে, ৪নং মামুদপুর-চাঁনপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত উত্তর পতেঙ্গাস্থ মুসলিমাবাদে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ১০০ বন্যাকবলিত পরিবারকে ত্রাণ ও নগদ সহায়তা গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর ফয়েজ আল মোখলেসের আগমনে উৎসবের আমেজ, হোসেনপুরে ছাত্রদলের বর্ণাঢ্য সংবর্ধনা কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৫নং হাজিরপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিয়ারচক্র এলাকায় চৌপল্লী রোড থেকে মিরপুর পর্যন্ত নবনির্মিত সংযোগ সড়কটি নির্মাণের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন স্থানে দেবে যাওয়া ও ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই)  সরেজমিনে দেখা যায়, সড়কটির একাধিক স্থানে ইটের ব্লক সরে গেছে এবং মাটি ধসে বড় বড় ফাটল তৈরি হয়েছে। বিশেষ করে পুকুরপাড় সংলগ্ন অংশে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হওয়ায় সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে যথাযথ প্রকৌশল মানদণ্ড অনুসরণ করা হয়নি। পুকুরপাড় এলাকায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করেই কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়মের কারণেই এত অল্প সময়ে সড়কটির এমন বেহাল দশা হয়েছে বলে তাদের দাবি। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রিকশা, সিএনজি অটোরিকশাসহ শতাধিক মানুষ চলাচল করেন। সড়কের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলন ও বি*ক্ষো*ভ

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, নির্মাণের মাত্র তিন মাসের মধ্যেই যদি একটি নতুন সড়কের এমন অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে এর স্থায়িত্ব কতদিন থাকবে? তারা দ্রুত সড়কটির কারিগরি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অংশের টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী ৫নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট সড়ক নির্মাণ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত কারণ নির্ণয়, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি পুনর্নির্মাণ বা টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

আরও পড়ুনঃ  ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ

নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

আপডেটের সময়: ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৫নং হাজিরপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিয়ারচক্র এলাকায় চৌপল্লী রোড থেকে মিরপুর পর্যন্ত নবনির্মিত সংযোগ সড়কটি নির্মাণের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন স্থানে দেবে যাওয়া ও ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই)  সরেজমিনে দেখা যায়, সড়কটির একাধিক স্থানে ইটের ব্লক সরে গেছে এবং মাটি ধসে বড় বড় ফাটল তৈরি হয়েছে। বিশেষ করে পুকুরপাড় সংলগ্ন অংশে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হওয়ায় সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে যথাযথ প্রকৌশল মানদণ্ড অনুসরণ করা হয়নি। পুকুরপাড় এলাকায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করেই কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়মের কারণেই এত অল্প সময়ে সড়কটির এমন বেহাল দশা হয়েছে বলে তাদের দাবি। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রিকশা, সিএনজি অটোরিকশাসহ শতাধিক মানুষ চলাচল করেন। সড়কের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদলের শুকনো খাবার বিতরণ